• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

মার্কিন অবরোধ মোকাবিলায় ‘সব ধরনের ব্যবস্থা’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
  ২৩ নভেম্বর ২০২৬, ২২:৩৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ মোকাবিলায় নিজেদের হাতে থাকা সব ধরনের ব্যবস্থা ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে তারা সামরিক আগ্রাসন হিসেবে বিবেচনা করছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘আমরা অবশ্যই এসব পদক্ষেপ মেনে নেব না। যুক্তরাষ্ট্রের আগ্রাসন মোকাবিলায় আমাদের হাতে থাকা সব ধরনের ব্যবস্থা ব্যবহার করব।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র যেসব পদক্ষেপকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ ও নৌ অবরোধ হিসেবে বর্ণনা করছে, নিঃসন্দেহে সেগুলো ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন।’ এ পরিস্থিতিতে জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার জন্য নিজেদের হাতে থাকা যেকোনো ব্যবস্থা নেওয়ার অধিকার ইরানের রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নয় মাসের যুদ্ধ চলাকালে গত ১৩ এপ্রিল দেশটির বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে ওয়াশিংটন। জুনে তেহরানের সঙ্গে একটি খসড়া সমঝোতায় পৌঁছানোর পর অবরোধ তুলে নেওয়া হয়। তবে সমঝোতা ভেঙে যাওয়ার পর ১৪ জুলাই আবারও অবরোধ কার্যকর করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় যুদ্ধের সূচনা হয়। পরে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। পাশাপাশি লেবানন, ইয়েমেন ও ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোও সংঘাতে জড়িয়ে পড়ে।

যুদ্ধের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হরমুজ প্রণালি। তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধের চেষ্টা অব্যাহত রেখেছে ইরান।

প্রণালিটি বন্ধের প্রচেষ্টা থামাতে ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপের পাশাপাশি একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে স্থলপথে পণ্য পরিবহন ব্যাহত করতে একটি বিশেষ টাস্কফোর্সও গঠন করেছে ওয়াশিংটন। তেহরানের দাবি, সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিষিদ্ধ ঘোষিত নৌপথ ব্যবহারের চেষ্টা করা একাধিক জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে।

গত সপ্তাহে ট্যাংকারট্র্যাকার্স ডটকম জানিয়েছে, উপসাগরে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের মাধ্যমে একটি ট্যাংকারে ইরানের অপরিশোধিত তেল তোলা হচ্ছিল। জুলাইয়ে যুক্তরাষ্ট্র অবরোধ পুনর্বহালের পর জাহাজটি সফলভাবে ইরানি তেল রপ্তানি করতে পারা প্রথম জাহাজ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে সোমবার এ বিষয়ে বাঘাই বলেন, ইরানি জাহাজে তেল তোলার খবরগুলো ‘অনুমাননির্ভর’। অবরোধের কারণে সাম্প্রতিক মাসগুলোতে ইরানের দৃশ্যমান অপরিশোধিত তেল রপ্তানি প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।

তেহরান থেকে আলজাজিরার সংবাদদাতা রেসুল সারদার আতাস জানান, মার্কিন অবরোধ ইরানের অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে। তিনি বলেন, দেশটির আমদানি-রপ্তানির ৮০ শতাংশের বেশি হরমুজ প্রণালি অথবা দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোর মাধ্যমে পরিচালিত হয়। ফলে অবরোধের প্রভাব সম্পর্কে ইরানিরা সচেতন এবং প্রকাশ্যেই তা স্বীকার করছেন।

সংবাদদাতা আরও জানান, মার্কিন নৌ অবরোধের অবসান ঘটাতে ইরান এখন ক্রমেই বিকল্প পথ খুঁজছে। এ ক্ষেত্রে ইরানের আশপাশে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলার বিষয়টিও আলোচনায় রয়েছে। তাঁর ভাষায়, পরিস্থিতির আরও অবনতি ঘটানোই এখন আলোচনার টেবিলে থাকা প্রধান বিকল্প।

যুদ্ধ অবসানে কূটনৈতিক প্রচেষ্টাও থমকে আছে। বিশেষ করে জুনের সমঝোতা ভেঙে যাওয়ার পর স্থায়ী সমাধানের পথ নিয়ে আলোচনা আর এগোয়নি।

ইরান জানিয়েছে, ওয়াশিংটন তাদের শর্ত মেনে নিলে দুই দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব। শর্তগুলোর মধ্যে রয়েছে—যুদ্ধ বন্ধ, নৌ অবরোধ প্রত্যাহার এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়া।

আরও পড়ুন

লিবিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় ডুবেছে রুশ যুদ্ধজাহাজ

জেনসেন হুয়াংকে ফের সিইও করায় এনভিডিয়ার শেয়ারের দাম বাড়ল ৩০ শতাংশের বেশি

নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ভারতের

বাঘাই বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি তাদের প্রতিশ্রুতি পূরণ করে, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই হরমুজ প্রণালি ও পুরো অঞ্চলে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব।’

সূত্র: আল জাজিরা

এমএস/

  • ইরান
এ সম্পর্কিত আরও খবর
নিষেধাজ্ঞা এড়াতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য বাড়ানোর আহ্বান ইরানের
নিষেধাজ্ঞা এড়াতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য বাড়ানোর আহ্বান ইরানের
ইরানের সঙ্গে যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি কমান্ডার
ইরানের সঙ্গে যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি কমান্ডার
বাহরাইনে আবারও হামলা চালালো ইরান, শিল্পকারখানায় আগুন
বাহরাইনে আবারও হামলা চালালো ইরান, শিল্পকারখানায় আগুন
তেলের দামে বড় পতন
তেলের দামে বড় পতন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X